নির্বাচনে বিএনপি ৪৫.৬%, জামায়াত ৩৩.৫% ভোট পেতে পারে: জরিপে পূর্বাভাস

বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ না নেয়, তাহলে বিএনপি ৪৫.৬ শতাংশ, জামায়াতে ইসলামী ৩৩.৫ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.৭ শতাংশ ভোট পেতে পারে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার, যাদের মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ এবং ৩০.৫ শতাংশ শহুরে।

জরিপের মূল ফলাফল:
বিএনপি: ৪৫.৬% ভোট সম্ভাবনা
জামায়াত: ৩৩.৫%
এনসিপি: ৪.৭%
আওয়ামী লীগ (যদিও নিষিদ্ধ): ৬.৩% সন্তুষ্টি প্রকাশ

সন্তুষ্টি ও অসন্তুষ্টি:
জামায়াতের প্রতি ১৩.৭% মানুষ সন্তুষ্ট, যা বিএনপির (৮.২%) ও এনসিপির (৯.১%) চেয়ে বেশি।
সবচেয়ে বেশি অসন্তুষ্টি এনসিপির (২১.৫%) প্রতি, এরপর আওয়ামী লীগ (২০.২%)।

ভোটদানে মনোভাব:
৬৫.৫% মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে চান।
মাত্র ১৪% ভোটার দলীয় প্রতীকের ভিত্তিতে ভোট দেবেন।
দলীয় সমর্থনের আপডেট (মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত):

আওয়ামী লীগ: ১৪% → ১৮.৮% (বৃদ্ধি)
বিএনপি: ৪১.৩% (স্থিতিশীল)
জামায়াত: ৩০.৩% (স্থিতিশীল)
এনসিপি: ৪.১০% (বৃদ্ধি)
ইসলামী আন্দোলন: ৩.১০% (বৃদ্ধি)

বয়স ও শিক্ষাভিত্তিক ধারা:
বিএনপির সমর্থন বয়স বাড়ার সঙ্গে বাড়ে, কিন্তু শিক্ষার স্তর বাড়লে কমে।
জামায়াত ও এনসিপি’র সমর্থন তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে বেশি।

সম্ভাব্য সরকার গঠন নিয়ে মতামত:
৩৯.১% মনে করেন বিএনপি পরবর্তী সরকার গঠনের সবচেয়ে উপযুক্ত দল।
২৮.১% জামায়াতকে উপযুক্ত মনে করেন।
১৭.৭% মনে করেন আওয়ামী লীগ উপযুক্ত।
বাকিরা এনসিপি (৪.৯%) ও অন্যান্য দলকে (১০.২%) উপযুক্ত মনে করেন।

বিভাগীয় চিত্র:
বিএনপি ৮টি বিভাগের মধ্যে ৬টিতে এগিয়ে।
রংপুরে এগিয়ে জামায়াত, বরিশালে এগিয়ে আওয়ামী লীগ।

জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। আলোচনায় অংশ নেন ড. আসিফ এম শাহান (ঢাকা বিশ্ববিদ্যালয়), ফাহিম মাশরুর (ভয়েস ফর রিফর্ম), শফিকুর রহমান (ব্রেইন), এবং সাংবাদিক জাইমা ইসলাম।

সূত্র: ইনোভিশন কনসাল্টিং, জরিপ প্রকাশ অনুষ্ঠান

বিজ্ঞাপন

Recommended For You