
বাংলা রিডার ডেস্ক
নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশে ও বিদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যবস্তুতে থাকা সত্ত্বেও তারা ভয় পান না।
নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতেও রাজনৈতিক উপদেষ্টাদের ওপর হামলার চেষ্টা করেছে। দেশে আমরাও তাদের টার্গেটে থাকি, কিন্তু এতে আমরা ভীত নই।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, আওয়ামী লীগ সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাস করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ অতীতেও জীবন দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিহত করবে। আওয়ামী লীগ তাদের সন্ত্রাসের রাজনীতি নিয়ে আর দেশে ফিরতে পারবে না।”



