উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন নুরুল হক নুর

বাংলা রিডার ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন। আজ সোমবার (সকাল ৮টা ২৫ মিনিটে) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

তার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পিজি হাসপাতালের অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত অবস্থায় নুরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ ও বুক রক্তাক্ত। পরদিন সকালে তার জ্ঞান ফেরে এবং পরে তিনি দুই সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You