দুর্গোৎসব উপলক্ষে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার পর তিনি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রংপুরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রংপুরে পৌঁছানোর কথা। এ সময় তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো বিভাগজুড়ে।

এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী একই দিনে রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

Recommended For You