চাঁদপুরে কমিউনিস্ট পার্টির সভাপতি পুনরায় জাকির, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর 

বাংলা রিডার ডেস্ক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির ১২তম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে। শহরের উদীচী কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সর্বসম্মতভাবে কমরেড মো. জাকির হোসেন মিয়াজীকে সভাপতি এবং কমরেড জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনের সভাপতি ছিলেন জাকির হোসেন মিয়াজী নিজে এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদ হোসেন খান।

বক্তব্যে কমরেড জাহিদ হোসেন খান বলেন  “বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরাবরই অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পার্টি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সরকার বদলালেও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন হয়নি। বর্তমানে রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের অনুগত হয়ে চলছে।

তিনি আরও বলেন, “ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্র ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো রাষ্ট্রযন্ত্রে আধিপত্য বিস্তার করছে। তবে মুক্তিযুদ্ধবিরোধীরা বেশি দিন টিকতে পারবে না। মানুষের অর্থনৈতিক মুক্তি ও সম্পদের সুষম বণ্টনের জন্য কমিউনিস্ট পার্টিই একমাত্র বিকল্প।”

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, মো. আবুল বাশার, চন্দ্র শেখর মজুমদার, মো. জহির উদ্দিন বাবর, মতলব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শ্যামল চন্দ্র ঘোষ, সদস্য হারুন অর রশিদ, মোশতাক আহমেদ, তাপস কুমার সাহা ও শিক্ষক শাখার সদস্য মো. বিলাল হোসেন।

সম্মেলনের শেষে ৯ সদস্যের একটি নতুন জেলা কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি: কমরেড মো. জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক: কমরেড জাহাঙ্গীর হোসেন। সদস্যবৃন্দ: কমরেড সুধাংশু সাহা, কমরেড মো. আবুল বাশার, কমরেড চন্দ্র শেখর মজুমদার, কমরেড মো. জহির উদ্দিন বাবর, কমরেড ডা. শ্যামল চন্দ্র ঘোষ

সম্মেলনের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতারা।

বিজ্ঞাপন

Recommended For You