‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে বড় ঘোষণা দিলেন অমিতাভ বচ্চন

বাংলা রিডার ডেস্ক
জনপ্রিয় কুইজভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) নিয়ে নতুন আপডেট দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। দীর্ঘ পথচলা পেরিয়ে অনুষ্ঠানটি এবার ১৮তম সিজনে পদার্পন করতে যাচ্ছে।

দর্শকদের জন্য নতুন মৌসুমে থাকছে আরও আকর্ষণীয় আয়োজন ও চমক। এ বিষয়ে অমিতাভ বচ্চন জানান, কেবিসির নতুন সিজন নিয়ে প্রস্তুতি চলছে এবং দর্শকদের প্রত্যাশা পূরণে এবারও ভিন্নধর্মী উপস্থাপনা ও অভিজ্ঞতা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

শোয়ের সঞ্চালক বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন জানালেন নতুন তথ্য।
জানা গেছে, আগামী পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর শুটিং।

আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই আবার সেই চেনা ছন্দে ফিরবেন অমিতাভ। ৮৩ বছর বয়সী অভিনেতা নিজের ব্লগে সুখবর শেয়ার করেছেন।

সঙ্গে দিয়েছেন নজরকাড়া একটি ক্যাপশনও।
যেখানে মেগাস্টার অমিতাভ লেখেন, ‘এবার শুরু হবে আসল পরীক্ষা।

একটা শো শুরুর আগে যাবতীয় যা কাজ থাকে তা কাজ শেষ হয়েছে। প্রোডাকশন আর দর্শকের সঙ্গে যে মূল পর্ব সেটা শুরুর পালা।’
‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী ১০ আগস্ট। এবারের আসরে থাকছে এক নতুন চমক। নতুন থিমের নাম ‘সোচনা পারে গা’ যার বাংলা করলে হয় ভাবতে হবে।

এই সিজনে শুধুমাত্র প্রশ্নের উত্তর জানলেই হবে না। নিজের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পরিস্থিতি অনুযায়ী যুক্তি, বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই আঠারোতম সিজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভাবনাকে সামনে রেখেই এবারের থিম।

বিজ্ঞাপন

Recommended For You