
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহা. জালাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামে দুই জনপ্রতিনিধির অন্তর্ভুক্তিকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জাতীয় সংসদের প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নীতিনির্ধারণী পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হলো, যা জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক অনন্য সংযোজন।
চাঁদপুরবাসীর স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (চাঁবিপ্রবি)-এর প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি বড়ো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহা. জালাল উদ্দিন।



