
বাংলা রিডার ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের এত দূর থেকে আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন করে বাংলাদেশ, তা তাদের সবসময় মুগ্ধ করে।
স্কালোনি বলেন, “বাংলাদেশের মানুষদের ধন্যবাদ। তারা সবসময় আমাদের বিস্মিত করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা সত্যিই অবিশ্বাস্য। আর্জেন্টিনার জার্সি পরে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে।”
বিশ্বকাপ জুড়েই বাংলাদেশিদের উন্মাদনা বিশ্বমিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর আলবিসেলেস্তের জার্সিতে ভরে গেছে পুরো শহর।
এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে। সেসব স্কালোনিরও চোখে পড়েছে বেশ করে। আর সেসব দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূরে নাড়িয়ে দিয়েছে স্কালোনিকে।
এদিকে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাইনালে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
এবার সেই ফাইনালে আর্জেন্টিনার জায়গা করে নিতে চায়। হারাতে চায় ইংল্যান্ডকে।



