রোববার থেকে ফের শুরু জাতীয় সংসদের অধিবেশন

বাংলা রিডার ডেস্ক
মুলতবির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক বসবে।

এর আগে গত ১২ মার্চ এ অধিবেশন শুরু হয়ে দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ তা ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।

সংসদ সূত্র জানায়, অধিবেশন পুনরারম্ভের দিন থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

এ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারিত হয়েছে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You