
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়নের ৬,৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৩০ আগস্ট ২০২৫ বিকেলে দক্ষিণ রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আশিকাটি ইউনিয়নে ২৪ হাজারের উপরে ভোটার রয়েছে। ৬০ হাজারের অধিক মানুষের বাস করে এ ইউনিয়নে। কিন্তু সে ধরনের কোন উন্নয়ন এ ইউনিয়নে হয়নি। উন্নয়ন হয়েছে ফ্যাসিবাদী দলের কিছু নেতার। আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের জন্য। যতটি নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়নি। একটিও সুষ্ঠু নির্বাচন করলেও তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না।
তিনি আরো বলেন, সকল জনগণের সহযোগিতা থাকলে আমরা আগামী নির্বাচনে ভাল ফলাফল করবো। আমাদের দরকার ১৫১টি সিট, তাহলেই তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি করতে পারবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই আশিকাটি ইউনিয়নে উন্নয়ন হবেই। কোন প্রত্যন্ত অঞ্চল উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যাবে না। তাই আপনারা সদস্য ফরম পূরন করুন। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল। আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।



