
বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে পরীক্ষার পর বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে রওনা হয়ে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে রাত ১১টায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর রাত ১১টা ৪৩ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।



