শঙ্খ-উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপ, আজ সরস্বতীপূজা

বাংলা রিডার ডেস্ক

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আজ পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। শ্বেতশুভ্রবসনা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভক্তরা পালন করছেন এই পূণ্য তিথি।

রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলো শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। দেবীর আশীর্বাদ কামনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা।

হিন্দু শাস্ত্রমতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী। শ্বেতবস্ত্র পরিহিতা এই দেবীর এক হাতে বেদ ও অন্য হাতে বীণা থাকায় তাঁকে বীণাপাণি নামেও অভিহিত করা হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই তাঁর পূজা অনুষ্ঠিত হয়।

সরস্বতীপূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। বাংলাদেশ সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

বিজ্ঞাপন

Recommended For You