
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে চূড়ান্তভাবে ৩৫ জন প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক জোটের হিসাবে, সব আসনেই বিএনপি একক প্রার্থী দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি দুটি আসনে ১০ দলীয় জোটের শরিক হিসেবে এলডিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা—
চাঁদপুর-১ (কচুয়া):
বিএনপি: আ ন ম এহছানুল হক মিলন
জামায়াত: আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ
জাতীয় পার্টি: হাবিব খান
গণ-অধিকার পরিষদ: মো. এনায়েত হোসেন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: মোহাম্মদ নাছির উদ্দিন
গণফোরাম: মোহাম্মদ আজাদ হোসেন
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ):
বিএনপি: ড. মো. জালাল উদ্দিন
১০ দলীয় জোট (এলডিপি): মো. বিল্লাল হোসেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মানসুর
জাতীয় পার্টি: মো. এমরান হোসেন মিয়া
বাংলাদেশ রিপাবলিকান পার্টি: মো. ফয়জুন্নুর
গণ-অধিকার পরিষদ: মো. গোলাপ হোসেন
বাংলাদেশ লেবার পার্টি: নাসিমা নাজনিন সরকার
নাগরিক ঐক্য: মো. এনামুল হক
চাঁদপুর-৩ (সদর-হাইমচর):
বিএনপি: শেখ ফরিদ আহমেদ
জামায়াত: মো. শাহজাহান মিয়া
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. জয়নাল আবেদিন শেখ
গণফোরাম: সেলিম আকবর
গণ-অধিকার পরিষদ: মো. জাকির হোসেন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: এ এইচ এম আহসান উল্লাহ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি: মো. জাহাঙ্গীর হোসেন
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):
বিএনপি: মো. হারুনুর রশিদ
জামায়াত: মো. বিল্লাল হোসেন মিয়াজী
জাতীয় পার্টি: মাহমুদ আলম
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মকবুল হোসাইন
স্বতন্ত্র: এম এ হান্নান
গণফোরাম: মো. মুনির চৌধুরী
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: আব্দুল মালেক বুলবুল
স্বতন্ত্র: জাকির হোসেন
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি):
বিএনপি: মো. মমিনুল হক
১০ দলীয় জোট (এলডিপি): মো. নেয়ামুল বশির
ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ আলী পাটোয়ারি
জাতীয় পার্টি: মির্জা গিয়াস উদ্দিন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ: সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: মো. মাহমুদ হাসান নয়ন



