
বাংলা রিডার ডেস্ক
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। তবে সম্ভাব্য প্রথম রোজা ১৯ ফেব্রুয়ারি ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ১৪৪৭ হিজরি রমজান মাসের এই সময়সূচি প্রকাশ করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের পরামর্শে সময়সূচিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ঘোষিত সময় অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজায় ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারির সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।
এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে।



