
বাংলা রিডার ডেস্ক
দেশ জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শুক্রবার সম্পন্ন হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের ৮২তম ইছালে ছাওয়াব মাহ্ফিল।
দুদিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল শুরু হয় ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল। গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।
ফুরফুরা শরীফের পীরে কামেল শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশী মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন।
শুক্রবার মাহফিলে বয়ান করেন হযরত মাওলানা ড. মোরশেদ আলম সালেহী, মাওলানা মুফিত রেজাউল করিম মুহিব্বি, মাওলানা নেছার আহমেদ, মাওলানা মাজহারুল ইসলাম আবরার।
বক্তারা বলেন, জ্ঞানহীন ধর্ম উগ্রবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি করে। কিন্তু আলেম সমাজ এদেশের উন্নয়নের মাদরাসা শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলছে। এছাড়া আলেমগন ওয়াজ-নসিয়তের মাধ্যমে মানুষকে সু-পথে পরিচালনা করছে। কাজীগণ পারিবারিক বন্ধন সৃষ্টি করে ওলামা সমাজে শৃংখলা বজায় রাখছে। আলোকিত মানুষ তৈরি করছে বলেই সমাজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
দুদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামপুর দরবার শরীফের মাহফিলে মুসল্লিরা অংশ নিয়ে মধ্যরাত পর্যন্ত বয়ান শুনেন।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ্ব আবুল খায়ের ফরাজি, মাওলানা জুবায়ের হোসাইন, মাওলানা আবুজাফর সালেহ ও মাওলানা মাকসুদুর রহমান।



