সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের সম্ভাবনা

বাংলা রিডার ডেস্ক

বর্ষাকাল আনুষ্ঠানিকভাবে শেষ হলেও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। আজ রবিবার (২৪ আগস্ট) দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আজ দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

Recommended For You