সিলেটে লুট হওয়া পাথর ফেরত দিতে ৩ দিনের সময়সীমা

  • বাংলা রিডার ডেস্ক

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় লুট হওয়া পাথর স্বেচ্ছায় ফেরত দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা দিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার, ২৫ আগস্ট, সন্ধ্যার মধ্যে প্রত্যেককে নিজ খরচে এবং নিজ উদ্যোগে এসব পাথর ফেরত দিতে হবে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলায় মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, “২৫ আগস্টের মধ্যে লুট হওয়া সাদা পাথর ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা প্রশাসক আরও জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ প্রক্রিয়ায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয়ভাবে মাইকিং করে সবাইকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “এ সময়সীমার মধ্যে যারা পাথর ফেরত দেবে, তাদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া হবে না। তবে পাথর লুটের মূলহোতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান থাকবে।”

বিজ্ঞাপন

Recommended For You