‘ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়নে কাজ করা হবে’ — শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠন করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার (৭ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পাড়া-মহল্লা থেকে বাড়ি-বাড়ি—সর্বত্র ছিল মানুষের ভিড়, উচ্ছ্বাস ও উপস্থিতির প্রাণচাঞ্চল্য।

উঠান বৈঠকগুলোতে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিলে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করব। দীর্ঘদিন ভোট দিতে পারেননি—এবার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরও ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করুন।”

তিনি আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এই মুহূর্তে বাংলাদেশে বেগম জিয়া ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই।”

মতলব রোড থেকে গণসংযোগ দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। এরপর ঝিন্টু মালের বাড়ি, উত্তর আশিকার্টির মজুমদার বাড়ির বালুমাঠ, বাবুরহাট মডেল টাউন দীঘিরপাড় বালুমাঠসহ পুরো ওয়ার্ডজুড়ে বাড়ি-বাড়ি, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ ও মানবিক খোঁজখবর নেন।

এ সময় জেলা, পৌর, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক বিশাল দল তাকে সঙ্গ দেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদসহ বহু নেতা-কর্মী।

বিজ্ঞাপন

Recommended For You