
বাংলা রিডার ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে এই সরকারের গঠন ও শপথকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে করা লিভ টু আপিলও পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছে আপিল বিভাগ—এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের নিয়মিত ও পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ প্রদান করেন।


