ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে একাদশ ও স্নাতক (সম্মান ও পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন।

শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল।

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পির সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

এ ছাড়াও বক্তব্য দেন শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক নেতা কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম এবং শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন এবং সীরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You