
বাংলা রিডার ডেস্ক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় একটি প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।



