
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে অনুষ্ঠিত হলো জীবিকা প্রকল্প–৩ এর সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল–আপ প্রস্তাবনা। অনুষ্ঠানে বক্তারা যাকাতভিত্তিক উন্নয়ন মডেলকে জাতীয় ও বৈশ্বিক সিএসআর রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার সকালে চাঁদপুরের বাবুরহাটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইউনুস খান অডিটোরিয়ামে এই আয়োজন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক সচিব ও সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।
এসময় বক্তারা বলেন, যাকাতভিত্তিক উন্নয়ন মডেলকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
প্রকল্পে ৫ কোটি টাকার মূলধনের বিপরীতে ঘূর্ণায়মান তহবিলে ১৮৩.৯ কোটি টাকা ব্যবহার করে ২৫’শ পরিবারকে টেকসই জীবিকার সুযোগ দেওয়া হয়।



