অগ্নিসন্ত্রাসীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

বাংলা রিডার ডেস্ক

রাজধানীতে অগ্নিসন্ত্রাস, বাসে আগুন দেওয়া, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) রাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলানিউজ জানতে চায়—অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিষয়ে কোনও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কি না। জবাবে ডিএমপি কমিশনার লিখিত বার্তায় জানান, “Yes, police will shoot them at sight”, অর্থাৎ পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও নগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে সাবমেশিন গান (এসএমজি) ব্যবহারসহ আগ্নেয়াস্ত্র প্রয়োগের নির্দেশ দেন। ওই নির্দেশনা প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

Recommended For You