হাজীগঞ্জে মাদকসহ তরুণ-তরুণী আটক

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জে এক তরুণের সঙ্গে ঘুরতে এসে মাদকসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সির ছেলে রবিউল করিম ও ঢাকার বাসিন্দা জ্যুতি আক্তার।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, এক বোতল ফেন্সিডিল, ৩০ গ্রাম গাঁজা এবং একটি এক্সিও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক তরুণী জ্যুতি আক্তার দাবি করেন, তিনি নিয়মিত লাইসেন্সধারী মদ সেবনকারী এবং পেশায় একজন নৃত্যশিল্পী। তবে ইয়াবার বিষয়ে তিনি কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “চেকপোস্টে তল্লাশির সময় মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

বিজ্ঞাপন

Recommended For You