বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগি থেকে ৮ বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেসের একটি বগি থেকে আটটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রেনটির ‘খ’ নম্বর বগির ১ নম্বর কেবিনে পরিত্যক্ত একটি ট্রলিব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক

আইএসপিআর জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে— ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার
২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক।

অভিযানে রেলওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সহযোগিতা করেন।

আইএসপিআর আরও জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। সন্ত্রাস ও নাশকতা দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

Recommended For You