জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে, বিশেষ কমিটি গঠন

বাংলা রিডার ডেস্ক:
জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে বিশেষ কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে:
৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে, যার মধ্যে ৪৫টি মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এর বাইরে ইতোমধ্যে ১৯টি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
এসব মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।

গঠিত হয়েছে একটি বিশেষ কমিটি:
আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটির দায়িত্ব:
মামলার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা — প্রতিটি মামলার বর্তমান অবস্থা উল্লেখসহ।

যেসব মামলায় চার্জশিট দাখিল হয়েছে (আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারাধীন নয়), সেগুলোর প্রসিকিউশনে যে কোনো সমস্যা চিহ্নিত ও সমাধানে সুপারিশ পেশ।

কমিটি ভুক্তভোগী পরিবার ও জনগণকে নিয়মিত অবহিত করবে।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে সহিংস দমন-পীড়নের ঘটনায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You