শাপলা প্রতীক বরাদ্দ সম্ভব নয়: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

বাংলা রিডার ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) তালিকাভুক্ত প্রতীকের মধ্যে শাপলা না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনী প্রতীক বরাদ্দ আইন ও বিধিমালার ভিত্তিতে হয়। শাপলা প্রতীক তালিকাভুক্ত নয়, তাই নির্বাচন কমিশনের পক্ষে এটি দেওয়া সম্ভব নয়।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা আইন মেনেই সব কাজ করি। আইন ও বিধির বাইরে কিছু করার এখতিয়ার আমাদের নেই।”

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সবকিছু ঠিক থাকলে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বিজ্ঞাপন

Recommended For You