
বাংলা রিডার ডেস্ক
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই ফল প্রকাশিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেভাবে জানা যাবে ফল: ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারবে:
অনলাইনে ওয়েবসাইট থেকে: ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd, প্রয়োজন হবে: বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর।
মোবাইল ফোনে গিয়ে টাইপ করুন:
HSC<space>BoardCode<space>Roll<space>Year
উদাহরণ: HSC DHA 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকে: প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল সংশ্লিষ্ট বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে পাওয়া যাবে।
ফল পুনঃনিরীক্ষার আবেদন: আবেদন শুরু: ১৭ অক্টোবর, শেষ তারিখ: ২৩ অক্টোবর।
আবেদন করতে হবে অনলাইনে: https://rescrutiny.eduboardresults.gov.bd, সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করা যাবে না।
এবার অংশ নিয়েছেন: মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১ জন, ছাত্র: ৬,১৮,০১৫ জন, ছাত্রী: ৬,৩৩,০৯৬ জন।
পরীক্ষাকেন্দ্র: ২,৭৯৭টি, অনুপস্থিত: প্রায় ২৭ হাজার। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১২ লাখ ২৪ হাজার শিক্ষার্থী।
ফলাফল ঘোষণার দিন সকালে ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।



