
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে পালানো নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।
পুলিশ জানায়, নিহত গৃহবধূ তাসলিমার মরদেহ সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পলাতক ছিলেন। পরে কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তাসলিমার গ্রামের বাড়ি গাজীপুরের পূর্বছেল থানার অন্তর্গত বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তাসলিমার দুই মেয়ে মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ করে থানায় অভিযোগ করেন। এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের ডিপ ফ্রিজে থাকা তাসলিমার লাশ উদ্ধার করে।


