
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ২২ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজ সবক প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০ জন বালক ও ২ জন বালিকা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সবক প্রদান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল মান্নান। তিনি বলেন, “তানযীমুল উম্মাহ অন্যান্য মাদরাসার তুলনায় ব্যতিক্রম। এখানে শিক্ষার্থীরা হিফজের পাশাপাশি আলেমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যা তাদের দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সফলতার সুযোগ করে দিচ্ছে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা শাখাপ্রধান মো. ইমরান হোসাইন। তিনি জানান, “বর্তমানে হিফজ বিভাগে ৬১ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং পুরো প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ২৩৫ জন, শিক্ষক ৩৮ জন।”
তিনি আরও জানান, ২০২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এ প্রতিষ্ঠানের অভূতপূর্ব সাড়া পাওয়ায় আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শাখা চালুর পরিকল্পনা রয়েছে। বালক ও বালিকার জন্য পৃথক শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মুফতি সিরাজুল ইসলাম – খতিব, বড় স্টেশন জামে মসজিদ, হাফেজ মাওলানা সোহাইল আহমদ চিশতী – অধ্যাপক, শাহতলী জিলানী চিশতী কলেজ, হাফেজ মাওলানা নিজামুল হক – খতিব, চাঁদপুর সরকারি কলেজ মসজিদ, মাওলানা শাহ আলম – অধ্যাপক, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, মাওলানা ইকরামুল হক – অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন,মিসবাহুল হক – পরিচালক, শাহী গ্রুপ, জাকির হোসেন গাজী – অভিভাবক প্রতিনিধি
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা মাহদি হাসান ও নাঈম হোসাইন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



