সৌদিতে সব ধরনের ভিসাধারীর জন্য ওমরাহ পালনের সুযোগ

বাংলা রিডার ডেস্ক
সৌদি আরবে অবস্থানকালীন সময় যেকোনো ধরনের ভিসাধারীর জন্য পবিত্র ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, শ্রম ভিসাসহ সব ধরনের ভিসাধারীরাই এখন সৌদি আরবে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ওমরাহ সহজ ও সুলভ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে সৌদি সরকার সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসাধারীরা নিজের সুবিধামতো ওমরাহ প্যাকেজ বেছে নিতে এবং অনলাইনে অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগ দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘আল্লাহর অতিথিদের’ সর্বোচ্চ সম্মান ও সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ। তাদের লক্ষ্য—ওমরাহ পালনকারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

Recommended For You