চলচ্চিত্র আমাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি — বাপ্পি চৌধুরী

বাংলা রিডার ডেস্ক
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ঘিরে গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে স্থায়ীভাবে প্রবাসে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কিছু ছবি থেকেই এই জল্পনা শুরু হয়। তবে এবার নিজেই মুখ খুলে বিষয়টি পরিষ্কার করলেন এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে বাপ্পি বলেন, “যুক্তরাষ্ট্রে এসেছি পারিবারিক ও ব্যবসায়িক কাজে। স্থায়ী হতে নয়। আগামী মাসেই দেশে ফিরছি।”

দেশে না ফেরার গুজব প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই বলছেন আমি আর দেশে ফিরব না—এটা ভিত্তিহীন। দেশে ফিরলেই সব পরিষ্কার হয়ে যাবে।”

চলচ্চিত্রে নিজের অবস্থান নিয়ে বাপ্পির আক্ষেপ করে বলেন, “অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি, সত্যি। কারণ, বাংলাদেশের চলচ্চিত্র আমাকে সেভাবে ব্যবহার করতে পারেনি। অথচ আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।”

এ বছর দুর্গাপূজায় দেশে না থাকায় খানিকটা আক্ষেপ করে বলেন, “এই প্রথম পূজার সময় দেশে নেই। পরিবারকে খুব মিস করছি। দেশের পূজামণ্ডপে ঘোরা-ফেরা করতে ভালো লাগত। এবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি পূজার আয়োজনে অংশ নিচ্ছি।”

বিজ্ঞাপন

Recommended For You