
বাংলা রিডার ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে এখন আর কোনো দ্বিধা নেই। আমরা নিশ্চিত—আগামী ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের পাশাপাশি রাজনৈতিক সংস্কার নিয়েও বিএনপি প্রস্তুতি নিচ্ছে। “গত কয়েকদিন ধরে ড. ইউনূস যেভাবে তার অবস্থান তুলে ধরছেন, তা খুবই স্পষ্ট,” বলেন তিনি।
এর আগে, জাতিসংঘে দেওয়া বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করতে চাই, যার মাধ্যমে ভবিষ্যতের সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারে।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।



