মতলবে শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব উত্তরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শুক্কুর পাটোয়ারী বলেন, “দলের ভেতরের সব ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সুসংগঠিত করাই এখন সবচেয়ে বড় কাজ।”

তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক জীবনে এক টাকার দুর্নীতিও করিনি। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। আগামী নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশায় আপনাদের পাশে দাঁড়িয়েছি। মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।”

লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রমে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

Recommended For You