ডিসেম্বরে টেলিটকের ফোরজি টাওয়ার বাড়ছে আরও ১ হাজার: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলা রিডার ডেস্ক
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টেলিটকের ফোরজি টাওয়ারের সংখ্যা আরও এক হাজার বাড়বে। ফলে মোট ফোরজি টাওয়ারের সংখ্যা পৌঁছাবে ৫ হাজার ৭৬০-এ।

শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “অনেকেই টেলিটক নিয়ে জানতে চেয়েছেন। আমরা দায়িত্ব নেওয়ার সময় সারা দেশে ফোরজি টাওয়ারের সংখ্যা ছিল চার হাজারেরও কম। বর্তমানে তা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬০-এ। আশা করছি, ডিসেম্বরের মধ্যে এটি বেড়ে ৫ হাজার ৭৬০-এ পৌঁছাবে।”

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালীন সময়ে ১ হাজার ৭৬০টিরও বেশি ফোরজি টাওয়ার বাস্তবায়ন হয়েছে। এ ছাড়া আরও ২ হাজার ৪২০টি টাওয়ার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You