এশিয়া কাপ: স্বাগতিক আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

বাংলা রিডার ডেস্ক
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে পরবর্তী পর্ব নিশ্চিত করল সালমান আগার দল। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আমিরাত।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় আমিরাত।

দলের পক্ষে শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ সমান ২টি করে উইকেট নেন। বল হাতে আলো ছড়ান অধিনায়ক সালমান আগাও।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারে শূন্য রানে ফেরেন সাইম আইয়ুব। ফারহানও ব্যর্থ হন (১২ বলে ৫)। তবে তৃতীয় উইকেটে ফখর জামান ও সালমান আগার ৬১ রানের জুটি পাকিস্তানকে পথ দেখায়।

সতর্ক ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি করে ফিরেন ফখর (২ চার, ৩ ছক্কা)। শেষদিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৪৬ রানের লড়াকু স্কোর পায় পাকিস্তান।

আমিরাতের বোলিং জুনায়েদ সিদ্দিকি: ৪ উইকেট (১৮ রানে), সিমরানজিত সিং: ৩ উইকেট (২৬ রানে)

১৪৭ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করলেও খুব বেশিক্ষণ টিকতে পারেনি আমিরাতের ব্যাটাররা। ওপেনার আলিশান শরাফু ফেরেন ১২ রানে, অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও জুহাইব দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল, রাহুল চোপড়া একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারায় আমিরাত, শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে।

সেমিফাইনালের পথে পাকিস্তান। এই জয়ে পাকিস্তান চলে গেল সুপার ফোরে। ভারত ও পাকিস্তান—এই গ্রুপ থেকে পরের পর্বে পা রাখল। বিদায় নিতে হলো স্বাগতিক আরব আমিরাতকে।

পাকিস্তান: ১৪৬/৯ (ফখর ৫০, আফ্রিদি ২৯*, জুনায়েদ ৪/১৮)
আমিরাত: ১০৫ (চোপড়া ৩৫, আফ্রিদি-রউফ-আবরার: প্রত্যেকে ২টি করে উইকেট)
ফল: পাকিস্তান জয়ী ৪১ রানে

বিজ্ঞাপন

Recommended For You