
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মনিরা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির এজিএম এসবি বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইকবাল হোসেন পাটোয়ারী, লায়ন্স ক্লাব অব চাঁদপুরের লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয় এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
সংবর্ধিত অতিথিরা হলেন: ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম: সভাপতি: একেএম রাশেদ শাহরিয়ার (দৈনিক স্বদেশ বাংলা), সাধারণ সম্পাদক: সফিক শাহীন (এনটিভি), সিনিয়র সহ-সভাপতি: এমএ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সম্পাদক: গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সম্পাদক: কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক: শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক: এসএম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক: মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা), নির্বাহী সদস্য: সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট), সাঈদ আল হাসান শিমুল (কালবেলা)
চাঁদপুর প্রেসক্লাব: সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরাম: সভাপতি রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন: সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পথে কলম চালিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুরের সুনাম অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও টিভি উপস্থাপক ইউনুছ উল্লাহ, উইমেন চেম্বারের পরিচালক জাহিন আক্তার এবং স্মার্ট শপ-এর স্বত্বাধিকারী তানিয়া ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উইমেন চেম্বারের পরিচালক ফেরদৌসী বেগম। সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট, ফুল ও উপহার তুলে দেওয়া হয়।



