
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-সদরের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক দুইবারের মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো. রফিকুল ইসলাম মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার ছিলেন খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক। তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।
৮ সেপ্টেম্বর সকালে ঢাকায় প্রথম জানাজা ও পরে লাকসামের নাথেরপেটুয়া গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
এছাড়া শোক জানিয়েছেন—সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এবং হোটেল মম ইন, বগুড়ার ম্যানেজার রুবেল রুশদী।


