বিএনপির কোন কর্মীর অপরাধের সাথে যুক্তের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে —শেখ মানিক

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, অনুষ্ঠানে যখন বোনদের সংখ্যা বেশি দেখি তখন ভালো লাগে। মা-বোনদের সংখ্যা যেখান বেশি বুঝা যায়, সেখানে ধানের শীষের জনপ্রিয়তাও বেশি। আপনারা দেখছেন অনেকগুলো দল নির্বাচন নিয়ে তালবাহানা করছে। বাংলাদেশ গনতান্ত্রিক দেশ।  গনতন্ত্রের এবং ভোট প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। নতুনরা আসবে পুরাণোরা যাবে। এর বাহিরে আমরা কিছু বুঝি না। বিএনপি জনগণের দল, জনগণ যা চায় খালেদা জিয়া ও তারেক রহমান তাই চায়।

তিনি আরো বলেন, সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে, কেউ তাকে বাঁধা দিবে না । আমরা কোন পিআর পদ্বতি চাই না। ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আপনারা বার বার বিএনপিকে ক্ষমতায় এনেছেন।  সুতরাং আগামী ৪/৫ মাস আপনাদের অনেক কাজ করতে হবে। তারমধ্যে প্রথম কাজ হলো বিএনপির নেতা-কর্মীরা কারো সাথে খারাপ আচরণ করবেন না। কারো নামে যেন কোন ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও মাদকের সাথে সংশ্লিষ্টতা না শুনি। যদি কারো নামে কোনো অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৪, ৫ ও ৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  শনিবার বিকেলে পূর্ব হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল।

আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন মৃধা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সদস্য শরীফ আহমেদ খান, মোহাম্মদ আলী খান, বরকত উল্যাহ খান, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

Recommended For You