অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি, দ্রুত সরকারের সঙ্গে বৈঠকে ইসি

বাংলা রিডার ডেস্ক
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ওই বৈঠকের পর নির্বাচনের সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চূড়ান্ত করা হবে।

সোমবার (৬ জুলাই) ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্বে করে আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন হবে।

সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন ও পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

 

 

বিজ্ঞাপন

Recommended For You