সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাংলা রিডার ডেস্ক
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রচারণামূলক উপকরণে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড বা এ ধরনের কোনো প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সরকারি সব দপ্তর, সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্রে বলা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকর হবে।

 

 

 

 

বিজ্ঞাপন

Recommended For You