কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়েই মরক্কোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

বাংলা রিডার ডেস্ক
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে রূপকথার গল্প লিখেছিল তারা। সেই সফল অভিযানের বেশিরভাগ তারকাকেই রেখে এবার আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপের ৯ জন গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে সাজানো এই স্কোয়াড নিয়ে আবারও বড় স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।

ঘোষিত ২৬ সদস্যের দলে কাতার বিশ্বকাপের ইতিহাস গড়া ৯ জন তারকাকে রাখা হয়েছে, যাদের ওপর ভিত্তি করেই মরক্কো এবার উত্তর আমেরিকার মাঠে নামবে। এই তালিকায় আছেন তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, নায়েফ আগের্ড, সোফিয়ান আমরাবাত এবং দলের অধিনায়ক আশরাফ হাকিমি।

স্কোয়াড নির্বাচন নিয়ে কোচ মোহামেদ ওয়াহবি বলেন, ‘আমরা মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আমাদের আছে, কিন্তু আমরা শুধু অতীত নিয়ে বেঁচে থাকতে পারি না। মরক্কোর ফুটবল প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে এবং আমরা সবাইকে সমান সুযোগ দিতে চেয়েছি।’

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার:
ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:
নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।

মিডফিল্ডার:
সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।

ফরোয়ার্ড:
আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।

বিজ্ঞাপন

Recommended For You