১৬ মে চাঁদপুর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফর করতে পারেন বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান তথ্য নিশ্চিত করেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে আলাপকালে তিনি জানান, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সফরসূচি নির্ধারণ হয়নি।

এদিকে, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমাও সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ওই দিন চাঁদপুরে আসার সম্ভাবনা রয়েছে।

সফরকালে তিনি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে একটি খাল খনন প্রকল্প উদ্বোধন এবং শহরে সুধী সমাবেশে অংশ নিতে পারেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে। তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

Recommended For You