
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সম্প্রচার করা হবে।
বিটিভি সূত্র জানায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে প্রচারিত হবে।
এ ছাড়া, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের কথা রয়েছে।
এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ওই দিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয়।



