হাইমচর চরভৈরবীতে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে ছিল মানুষের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উচ্ছ্বাস।

একাধিক পথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে তিনি এলাকাবাসীর সহযোগিতা চান। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চরভৈরবীর উন্নয়ন জনগণের সঙ্গে আলোচনা করেই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও কৃষকদের সহায়তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিন ধরে চাঁদপুর-৩ আসনের মানুষ নানা সমস্যা ও বঞ্চনার মধ্যে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। জনগণের সমর্থন ও ভালোবাসাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

কর্মসূচির শুরু হয় সকাল ৯টায় চরভৈরবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঠান মোড় পথসভা দিয়ে। এরপর বিভিন্ন ওয়ার্ডে একের পর এক উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় পাড়াবগুলা মেম্বার দাদন প্রধানিয়ার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডে দক্ষিণ পাড়াবগুলা গণসংযোগ, সকাল পৌনে ১০টায় ৭ নম্বর ওয়ার্ডের খুইশ্যার মোড়ে পথসভা, সকাল ১০টায় ৯ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর হাওলাদার কান্দি চকিদার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডের শহরআলী মোড়ে গণসংযোগ, সকাল সাড়ে ১০টায় আমিন উদ্দিন বেপারীর বাড়িতে উঠান বৈঠক, সকাল পৌনে ১১টায় ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিকেলে ৩টায় ৮ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহিদুল ইসলাম বিপ্লবের বাড়িতে, বিকেল সাড়ে ৩টায় ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়াবগুলা পথসভায়, বিকেল ৪টায় একই ওয়ার্ডের হাওলাদার কান্দি নাজমুল হাওলাদারের বাড়িতে এবং বিকেল সোয়া ৪টায় ৮ নম্বর ওয়ার্ডে মুকবুল নেপালের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সারাদিন ধরে তিনি পুরো ইউনিয়নে গণসংযোগ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল চৌকদার, মেম্বার দাদন প্রধানিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ভুট্টো কাজীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

Recommended For You