
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর গুলশানের বাসা থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় যোগ দেবেন। সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি— সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে।



