শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চাঁদপুর সদর–হাইমচর (চাঁদপুর-৩) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় মুনিরা ভবনে নির্বাচন পরিচালনা কমিটি চাঁদপুর-৩ এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়ন, চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং হাইমচরের ১৪টি ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশ নেন।

প্রশিক্ষণ প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক, সাবেক সচিব ও সাবেক জেলা প্রশাসক মো. জামাল হোসেন মজুমদার, যিনি কুমিল্লা ও চাঁদপুরের ১৬টি আসনের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকদের দলনেতা।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থাপনা করেন ট্রেনার এনায়েত উল্লা খোকন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষক সদস্য সুমাইয়া বিনতে হোসাইন, এনামুল হক শামীম, হাওয়া আক্তার তোহা, শিল্পী রেজাসহ বিএনপির নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে মো. জামাল হোসেন মজুমদার বলেন, ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভোটার শনাক্তকরণ, ব্যালট ইস্যু, ব্যালট ভাঁজ ও ব্যালট বাক্সের তালা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

Recommended For You