চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের গণসংযোগ

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) বিটি রোড ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, আলেম-ওলামাদের পক্ষের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়া জরুরি। তারা শেখ ফরিদ আহমদ মানিককে একজন যোগ্য, পরীক্ষিত ও গরীব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং আলেম সমাজের ঘনিষ্ঠ সহচর বলেও বর্ণনা করেন। এ কারণেই আলেম-ওলামারা তাঁর পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমদ মানিককে বিজয়ী করা গেলে চাঁদপুর-৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা, জেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মুফতি সাব্বির আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জমিয়ত সদস্য মাওলানা আরাফাত বিন আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

Recommended For You