মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে তিনি বলেন, মরহুমা খালেদা জিয়ার কাছে কারও কোনো পাওনা বা ঋণ থেকে থাকলে তা তাকে জানাতে অনুরোধ করেন এবং ইনশাআল্লাহ সেসব পরিশোধের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

এ সময় তিনি আরও বলেন, তার মায়ের কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছেন। পাশাপাশি তিনি উপস্থিত সবার কাছে দোয়া চান, যেন আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন।

তারেক রহমানের বক্তব্যে জানাজাস্থলে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককেই চোখের পানি ফেলতে দেখা যায়।

পরে বেলা তিনটার পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

Recommended For You