মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের গুলশানের বাসভবনে পৌঁছায়।

এ সময় বাসভবনে পরিবারের সদস্য ও স্বজনরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। সেখানে তারেক রহমানের পাশে তাঁর মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিও দেখা যায়।

এর আগে বুধবার সকাল ৯টার কিছু আগে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশে রওনা হয়।

বিজ্ঞাপন

Recommended For You